• EIIN NO : 118284
  • College Code : 5802

Principal Message

About

মোঃ সাইদুল ইসলাম

অধ্যক্ষ মহোদয়ের বাণী


মহান মুক্তিযুদ্ধের স্বৃতি বিজড়িত মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে মহাজনপুর মহাবিদ্যালয়টি অবস্থিত। পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার লক্ষে স্বনির্ভর দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানব সম্পদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০০০ সালে এই মহাবিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। এ পর্যায়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি অত্র মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মহাজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বাগবুল ইসলাম বাবলুকে। আমি আরো স্মরণ করছি এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান আছে সেই অত্র এলাকার আপামর জনসাধারণকে। সেই থেকে এই মহাবিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে। মহাবিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক হওয়ায় বর্তমানে এখানে প্রায় ৪৫০ ছাত্র/ছাত্রী পড়ালেখা করছে। মহাবিদ্যালয়ের নিষ্ঠাবান শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীদের তত্বাবধানে কলেজটি অধিকতর সুষ্ঠ ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানে সম্প্রতি সুদর্শন চারতলা একটি আইসিটি ভবন নির্মিত হয়েছে।

তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পরও এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ডায়নামিক ওয়েব সইট। যেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সকল তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান / সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশা করি অত্র প্রতিষ্ঠানের ডায়নামিক ওয়েব সাইটটি সর্ব স্তরের চাহিদা পুরনে কার্যকর হবে। কলেজের পূর্ণাঙ্গ ওয়েব সাইট বাস্তবায়ন করতে যারা প্রতক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন তাদের সহ যারা ওয়েব সাইটটি ভিজিট করবেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।


মোঃ সাইদুল ইসলাম
অধ্যক্ষ,
মহাজনপুর মহাবিদ্যালয়
মুজিবনগর,মেহেরপুর।